সর্বশেষ সংবাদ :

হাইকোর্টের নির্দেশে নিবন্ধন পেল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি 

স্টাফ রিপোর্টার :

হাইকোর্টের নির্দেশে নিবন্ধন পেল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বুধবার বিচার পতি শশাংক শেখর সরকার এবং বিচার পতি কে এম জাহিদ সারওয়ার এর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রায়ে বিএলডিপিকে নিবন্ধন প্রদানে নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করা হয়।

 

 

 

উল্লেখ্য,২০০৭ সালের ৪ জানুয়ারী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের নেতৃত্বে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপির। বিগত আওয়ামী সরকারের সময় নিবন্ধন তালিকা চূড়ান্ত হলেও ষড়যন্ত্রমূলক ভাবে নিবন্ধন দেয়া হয়নি। মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

সোহরাব হোসেন /শামি


প্রকাশিত: August 27, 2025 | সময়: 10:31 pm | Daily Sunshine