, , ।
হাফিজুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপিকে কে নিয়ে কোন ধরণের অশালীন মন্তব্য সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট জোবাইর আল- মাহমুদ রিজভী আহমেদ।
তিনি বৃহস্পতিবার(১৪ আগষ্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে তার ব্যক্তিগত দলীয় কার্যালয়ে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী ঘোষণাকালে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, তার বাবা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ দেশের মহান স্বাধীনতা যুদ্ধে কাদেরিয়া বাহিনীতে গেরিলা যোদ্ধা হিসেবে কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করেন। এজন্য আমাদের ঘর বাড়ী পুড়িয়ে দেয় তৎকালীন পাকিস্তানি মিলিটারী। তবুও তিনি দেশের বিরুদ্ধে যাননি। দীর্ঘ যুদ্ধ শেষে এ দেশ স্বাধীন হয়।
পরবর্তীতে ১৯৭৯,১৯৮১,১৯৮৬ ও ১৯৯১ সালে আমার বাবা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করেন। তার এই নীতি আদর্শ তার হাত ধরেই ছোট্ট বেলা থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শকে বুকে ধারণ করেই রাজনীতে আগমন। সেই থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট হাসিনা বার বার ৩৪ টি মিথ্যা মামলার আসামী করে ৪ দফায় গ্রেপ্তার হয়ে মোট ১ বছর ১৭ দিন কারাভোগ করি। শুধু তাই নয় ২৪ এর জুলাই আন্দোলন ও বিভিন্ন সময়ে দলীয় এমপি প্রার্থী সহ বিভিন্ন নির্বাচনী প্রার্থীর পক্ষে প্রথম সারিতে থেকে কাজ করেছি। তাই বর্তমান সময়ে তরুন রাজনীতিবিদের কে পছন্দ করে দেশের জনগন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী হয়ে সকল জনগন কে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা করছি।
তিনি আগামী দিনে বিএনপি’র এমপি নির্বাচিত হলে ধনবাড়ী-মধুপুর অঞ্চল থেকে সন্ত্রাস, চাদাবাদের উৎখাত করার আশা প্রকাশ করেন।
সাংবাদিক সম্মেলনে মধুপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ঢাকা জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রোজেন, বিশ^বিদ্যালয় ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র সহ সাংগঠনিক সম্পাদক এস এম সাইফ, টাঙ্গাইল জর্জ কোর্টের এ.পি.পি অ্যাডভোকেট সোহানুর রহমান, মধুপুর পৌর ছাত্র দলের সাবেক সদস্য সচিব মৃদুল খন্দকার, যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন আলম, ৫ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক আহবায়ক শ্যামল চন্দ্র সিংহ, করটিয়া সরকারী সা’দত কলেজ ছাত্র দলের আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, ধনবাড়ী পৌর ছাত্রদলের সাবেত যুগ্ম আহবায়ক মোস্তাঈন বুলবুল, যদুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য আব্দুল হামিদ ও ধনবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি মো: সোহলে রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
হাফিজুর /শামি