মোহনপুরে বেকারত্ব দূরীকরণে গুরুত্ব বাড়ছে টিটিসি’র

রাসেল সরকার, মোহনপুর:
রাজশাহীর মোহনপুরে বেকার যুবক ও নারীদের বেকারত্ব ঘোচাতে অপরিসীম ভূমিকার পাশাপাশি গুরুত্ব বাড়ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র। মোহনপুর উপজেলা টিটিসির এই কেন্দ্রে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রশিক্ষণ নিতে আসছেন বেকার যুবক ও নারীরা। অল্প কিছুদিন আগেই যুবসমাজের কাছে তেমন একটা গুরুত্ব না পেলেও সম্প্রতি বেশ গুরুত্ব বেড়েছে টিটিসির এই কেন্দ্রটির। এখানে প্রশিক্ষণ নিয়ে বিদেশেও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাচ্ছে প্রশিক্ষনার্থীরা। এছাড়াও এখানে একজন যুবক বা নারী প্রশিক্ষণ নিয়ে নিজেই নিজের কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। একারনে টিটিসির বিভিন্ন ট্রেডে ভর্তিতে আগ্রহ বাড়ছে বেকার যুবক ও নারীদের।
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। মোহনপুর কেন্দ্রে চলতি সেশনে (ASSET) প্রকল্পের আওতায় ১৬ আগস্ট হতে ১৫ নভেম্বর ৩ মাস মেয়াদী ৫ টি কোর্সে ভির্তির আবেদন তুলেছেন ৬২৮ জন। বিধি মোতাবেক পরিক্ষা গ্রহণ করেন কর্তপক্ষ। কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, সিভিল কন্সট্রাকশন (মেশন) ও মোটর ড্রাইভিং ট্রেডে ২৪ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পান। তবে এ সেশনে সর্বোচ্চ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। গত রোববার (১০ আগস্ট) প্রতিষ্ঠানটিতেচলতি সেশনের ভর্তির পরিক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যারা সুযোগ পাননি তারা পুনরায় পরবর্তী সেশনে পরিক্ষা দেয়ার সুযোগ পাবেন।
মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষনার্থী রাশেদুল ইসলাম জানান, টিটিসি’তে প্রশিক্ষকরা অত্যত্ত গুরুত্ব সহকারে প্রশিক্ষণ প্রদান করায় আমরা উপকৃত হচ্ছি। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তরা নিয়মিত প্রতিষ্ঠানে এসে কঠোর ভাবে তদারকি করার কারণে এখানকার সকল কোর্সের মান উন্নত হচ্ছে। তাই এতো বেশি শির্ক্ষার্থী ভর্তি পরিক্ষায় অংশ গ্রহণ করেছে।
মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি ৩ মাস পর পর ৫টি ট্রেডে ২৪ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী এখান থেকে সম্পূর্ণ ফ্রী তে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করে অনেকে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। একারণেই ভর্তিতে আগ্রহী হয়ে আশে পাশের জেলা ও উপজেলা থেকে এবার ভর্তি ফরম উত্তোলন করেছে ৬২৮ জন।
মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল গোলাম রাব্বানী বলেন, প্রশিক্ষণ প্রদানে আমরা কোন ত্রুটি করিনা, অনেকেই এখানে প্রশিক্ষণ গ্রহণ করে উপকৃত হয়। তাই এবার আগের তুলনায় অনেকে এখানে ভর্তিতে আগ্রাহ প্রকাশ করেছে। ইতিমধ্যে আমরা দেশ-বিদেশ প্রকল্পের আওতায় আরো ৪০ জন কে ৩ মাসের মোটর ডাইভিং কোর্সে প্রশিক্ষণ প্রদান করাচ্ছি। আগামীতে আমরা চেষ্টা করছি যেন অন্যান্য প্রকল্প আওয়ায় আমাদের সেবার মান বৃদ্ধি করতে পারি।
সানশাইন /শামি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫ | সময়: ৬:১১ অপরাহ্ণ | Daily Sunshine