, , ।
রাবি প্রতিনিধি ডিজিটাল :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফশিল আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে রাকসু নির্বাচন কমিশনের প্রধান কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে রাকসু-এর নির্বাচনী তফশিল আগামী ২৮ জুলাই বিকেল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে। রাবির ওয়েবসাইটে ঐ ঘোষণার পরে তফশিল পাওয়া যাবে
এর আগে, রাকসুর তফশিল ঘোষণার দাবিতে বিকেল সাড়ে ৩টা থেকে রাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে রাবি শাখা ছাত্রশিবির। রাকসু নির্বাচন কমিশন তফশিল ঘোষণার তারিখ নির্ধারণ করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার পর অবস্থান কর্মসূচি স্থগিত করে তাঁরা ।
সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল মোজাহিদ বলেন, রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আমজাদ হোসেন স্যারের “২৮ জুলাই তফসিল ঘোষনার আশ্বাসে” ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি ২৮ তারিখ পর্যন্ত স্থগিত করা হলো।
যদি ২৮ তারিখেও নিবার্চন কমিশন তফসিল ঘোষনা করতে ব্যর্থ হয় তাহলে ছাত্রশিবির আবারো শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবে।
নাজমুল /শামি