সর্বশেষ সংবাদ :

নওগাঁয় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নওগাঁর সহকারি পরিচালক সাথী মজুমদার। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তাপসী দত্তের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণের সভাপতি মনোজিৎ সরকারসহ অন্যান্যরা। এসময় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: June 30, 2025 | সময়: 4:02 am | সুমন শেখ