, , ।
স্টাফ রিপোর্টার: নগরীর নিউমার্কেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রাজশাহী – ০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিজেপির আহবায়ক সরদার মো: জুয়েল হোসেন। বাংলাদেশ জাতীয় পার্টি’র (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এর দিকনির্দেশনায় সারাদেশব্যপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতিটি আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে দলীয় নেতাকর্মী। রাজশাহী -০২ (সদর) আসনে তারই ধারাবাহিকতায় মাঠ চষে বেড়াচ্ছে রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক সরদার জুয়েল।
সরদার জুয়েল বলেন, তরুণ প্রজন্মের একটা বড় অংশ ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভাইকে চাচ্ছে নির্বাচনে ভালো পজিশনে তায় আমরা আমাদের পার্টির চেয়ারম্যান এর আদর্শ বাস্তবায়ন করার লক্ষে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা তরুণ প্রজন্মকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। বৈষম্য ও দুর্ণীতিমুক্ত সমাজ তৈরিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, যুগ্ম আহ্বায়ক সোহাগ খান, মহানগর জাতীয় যুবসংহতির আহ্বায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক শামস রিফাত, মহানগর জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব মাহবুবুর রহমান শিবলী, মহানগর জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক মোসা: নূরী, সদস্য সচিব বর্ষা রানী ঘোষ কৃপা, মহানগর জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক পারভেজ মোশাররফ, যুগ্ম আহ্বায়ক আলামীন, বোয়ালিয়া থানা বিজেপির আহ্বায়ক আরিফুল ইসলাম শফি, চন্দ্রিমা থানা বিজেপির আহ্বায়ক সাব্বির হোসেন রোজ, ১৬ নং ওয়ার্ড বিজেপির আহ্বায়ক শফিকুল ইসলাম দেলু প্রমূখ।