সর্বশেষ সংবাদ :

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য হলেন হাসিবুল আলম শাওন

স্টাফ রিপোর্টার  :

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ১১ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পদাধিকার বলে এই কমিটির আহবায়ক করা হয়েছে বিভাগীয় কমিশনার এবং সদস্য সচিব করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালককে।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠন হাসিবুল আলম শাওন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(১৫)- এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা : ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।

এদিকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটিতে স্থান পাওয়ায় ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠন হাসিবুল আলম শাওনকে অভিনন্দন জানিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বিভিন্ন ক্রীড়া, সামাজিক, সংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সানশাইন /সৌরভ/শামি


প্রকাশিত: June 20, 2025 | সময়: 8:04 pm | Daily Sunshine

আরও খবর