সর্বশেষ সংবাদ :

পবায় বিএনপির নেতা রায়হান: বিএনপির ‘৩১ দফা’ রূপরেখা উদার রাজনৈতিক দর্শনের প্রতিফলন

স্টাফ রিপোর্টার: জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান বলেছেন, বিএনপির ‘৩১ দফা’ রূপরেখা একটি উদার রাজনৈতিক দর্শনের প্রতিফলন। যেখানে সব পক্ষ ও মতের দল এবং জাতি নিয়ে রাষ্ট্র গঠনের ওপর জোর দেওয়া হয়েছে। এতে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে বৈষম্যহীন অহিংস রাজনীতির কথা বলা হয়েছে। এর প্রথম দফাতেই পরিষ্কার করে বলা হয়েছে, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিকে পরিহার করে সব মতের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন সম্প্রীতির রাষ্ট্র গঠন করা হবে। রাষ্ট্রকে নিরাপদ রাখতে সব পক্ষের সঙ্গে আলাপ ও আলোচনার ভিত্তিতে একটি সামাজিক চুক্তি সৃষ্টি করার কথা এতে বলা হয়েছে।
রোববার নওহাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের শিয়ালবেড় মোড় এলাকায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান বলেন, বিএনপির‘৩১ দফা’ হচ্ছে দেশ ও জনগণের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষের জন্য কী কী করবে, সেটার একটি দলিল। সেই লক্ষ্যে দেশের সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা রূপরেখা ঘোষণা দেয়া হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’ রূপরেখা জিয়াউর রহমান ঘোষিত ‘১৯- দফা’, বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপি’র ‘ভিশন-২০৩০’ এর আলোকে এবং তারেক রহমানের ঘোষিত ২৭ দফা কর্মসূচির সংশোধীত ও সম্প্রসারিত রূপে প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’ রুপরেখায় একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের জন্য এখানে সম-অধিকার ও সবার অংশগ্রহণের কথাই বলা হয়েছে। এতে পরিষ্কার করে বলা হয়েছে, সব পক্ষে আলোচনার ভিত্তিতে সামাজিক চুক্তিতে পৌঁছানো হবে, যেখানে সবার অংশগ্রহণ থাকবে। মানে রাষ্ট্রের মালিকানা জনসাধারণের হাতে ফিরিয়ে দেওয়া। চূড়ান্ত বিচারে রাষ্ট্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জনসাধারণের হাতেই থাকবে। রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে কেবল।
নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক মো. রবিউল ইসলাম এর সঞ্চালনায় ও নওহাটা পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মজদুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, হুজুরীপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সেন্টু কুমার সাহা, হুজুরীপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, হুজুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, হুজুরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুল হক মিঠু, পবা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, নওহাটা পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার, নওহাটা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, নওহাটা পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার, নওহাটা পৌর কৃষকদলের সদস্য আরিফ হোসেন, পবা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডলার আহমেদ, বড়গাছী ইউনিয়নের কৃষক দলের ৫ নং সভাপতি এমরান আলী সরকার।


প্রকাশিত: May 12, 2025 | সময়: 4:16 am | সুমন শেখ