সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে পুকুর খনন বন্ধে ইউএনও’র কঠোর অভিযান, এস্কেভেটরের ব্যাটারি জব্দ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
রাজশাহীর দুর্গাপুরে কৃষি জমির শ্রেণী পরিবর্তন করে পরিবেশ বিধ্বংসী পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাসখামার ও যুগিশো এলাকায় সরেজমিনে অভিযান চালিয়ে অবৈধ খনন কাজ বন্ধ করে দেন তিনি।
অভিযানের এক পর্যায়ে খননের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। এ সময় ইউএনওর নির্দেশে তাৎক্ষণিকভাবে এস্কেভেটরটির ব্যাটারি খুলে জব্দ করা হয়, যাতে করে তা আর ব্যবহার করা না যায়।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, অনুমতি ছাড়া এভাবে পুকুর খনন একেবারেই অবৈধ। এটি শুধু পরিবেশের ক্ষতিই করে না, বরং কৃষিজমির উপরও ভয়াবহ প্রভাব ফেলে। ফলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা ইউএনওর এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন কার্যকর হস্তক্ষেপে এখন হয়তো কৃষি জমি ও পরিবেশ রক্ষা পাবে।
সানশাইন /রবি/শামি

প্রকাশিত: মে ৯, ২০২৫ | সময়: ৮:৩৪ অপরাহ্ণ | Daily Sunshine