সর্বশেষ সংবাদ :

রাবিতে সাঁতার প্রশিক্ষণ শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজ বুধবার থেকে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। এদিন বিকেলে সুইমিংপুলে এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এ্যাথলেটিকস্ ও এ্যাকুয়াটিকস্ সাব-কমিটির সভাপতি প্রফেসর মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। তিন সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে চারটি ক্যাটাগরিতে ২৬৩ জন অংশ নিচ্ছে।


প্রকাশিত: April 17, 2025 | সময়: 5:05 am | সুমন শেখ