, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামি দামকুড়া থানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিতলাই রফাতুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামি দামকুড়া থানার আমির আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান বুলবুল। বাংলাদেশ জামায়াতে ইসলামি দামকুড়া থানার থানা বায়তুল আবদুল ওহাব এর সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি দামকুড়া থানার আমির হাফেজ আতাউর রহমান, নায়েবে আমির মাহবুব আলম, সাধারণ সম্পাদক আতাউর রহমান মাষ্টার প্রমুখ।