সর্বশেষ সংবাদ :

পবা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় পবিত্র মাহে রমযান উপলক্ষে সাংবাদিকদের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পবা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সহকারি কমিশনার ভুমি জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইন পত্রিকার বার্তা সম্পাদক ইলিয়াস আরাফাত, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলতাব হোসেন, নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল উচ্চ বিদ্যালয় সুপারিনটেন্ডেন্ট আব্দুল হান্নান।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুল ইসলাম মেজো, দলিল লেখক আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, সাংবাদিক মঈন উদ্দিন, সাংবাদিক জিয়াউল কবীর স্বপন, সাংবাদিক মেজবাউল আলম দিনার, সাংবাদিক ইউসুফ আলী চৌধুরী, সাংবাদিক জিয়াউল হক, সাংবাদিক জাহিদ হাসান পলাশ, সাংবাদিক অসিত কুমার সাহা, সরকার দুলাল মাহবুবসহ প্রভাষক আব্দুল মতিন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মাহবুব।


প্রকাশিত: March 25, 2025 | সময়: 3:09 am | সুমন শেখ