সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিভিন্ন সংগঠনের দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা ও দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া গোমস্তাপুর, পবা ও চারঘাট উপজেলায় বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াত নেতা আবুল কালাম আজাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্টের স্পিরিটকে ধারণ করে সকল দুর্নীতি, বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা দূর করতে হবে। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে।’
রোববার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকল না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা ভোগ করতে পারিনি। শুরু হয়েছে শোষণ, দুর্নীতি আর লুটপাট। ৫ আগস্টের নতুন বাংলাদেশে সেই শোষণ, বঞ্চনা ও প্রতিহিংসা থাকবে না।’ যদি আমরা দলবল নির্বিশেষে ভাল মানুষকে প্রতিনিধি নির্বাচন করতে পারি। জামায়াতের প্রার্থী নির্বাচিত হলে কোনো চাকরির জন্য আর ঘুষ প্রদান করা লাগবে না।
কেশরহার পৌর আমীর মাওলানা মো. আব্দুল জলীরের সভাপতিত্¦ে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো: ইসমাইল আলম আল হাসানী ( জেলা শুরা সদস্য), মোহনপুর উপজেলা আমীর মাওলানা জি এ এম আব্দুল আওয়াল, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমীর মাওলানা মো. হাসান আলী ও উপজেলা সেক্রেটারি আবদুল গফুর মৃধা, রাজশাহী মহানগরীর যুব সেক্রেটারি মো:সালাউদ্দীন আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন কেশরহাট পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. মোখরেসুর রহমান।
চারঘাট: রাজশাহীর চারঘাটে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সরদহ সরকারী মহাবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক রাজিবের সার্বিক পরিচালনায় বিশষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা। এসময় ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি কায়েম উদ্দীন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম মিন্টু, আশরাফুদ্দৌলা, বিএনপির সাবেক উপজেলা সিনিয়র সভাপতি আকবর আলী সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল মতলেবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকওয়ার গুণাবলী অর্জন অপরিহার্য। তাকওয়া মানব চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ। ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তির মূল ভিত্তি হচ্ছে তাকওয়ার গুণাবলি অর্জন। তাই রমজান মাসে তাকওয়া অর্জনে সচেষ্ট হওয়া প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য। রোববার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজালখলসি উচ্চ বিদ্যালয় মাঠে কিসমত গনকৈড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন। কিসমত গনকৈড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবির রাজশাহী পূর্ব জেলার সেক্রেটারি আব্দুর রব।
অন্যদিকে শনিবার বিকেলে নগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্গাপুর উপজেলা সমিতি আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুজ্জামান লিটন। নগরীস্থ দুর্গাপুর উপজেলা সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথিদের মধ্যে ছিলেন, রাজশাহী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ মিয়া মুক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমা আফরোজ, ব্যাংকার এম এস জি তোফায়েল, প্রভাষক তোফাজ্জল হোসেন, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক আলাউদ্দিন, বিএমডিএ’র প্রকৌশলী সেলিম রেজা ও রাজশাহী রেলওয়ে ওপেন শাখার সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।
গোমস্তাপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইয়াসিন সর্দার। প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চাঁপাই নবাবগঞ্জ যুবদলের সাবেক নেতা তাবিউল আওয়াল, রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ টিটু, নাচোল উপজেলার বিএনপি নেতা দুরুল হদা, কায়সার কামাল প্রমুখ। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশে জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
পবা: রাজশাহীর পবা উপজেলা বিএনপির আয়োজনে হরোগ্রাম ইউনিয়ন শাখার কর্মী সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলী হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী বাবু বিশ্বনাথ সরকার, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. মামুনুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো. রায়হানুল আলম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সামাদ, মো. তাজমুল তান টুটুল, মো. কামরুজ্জামান হেনা, মো. শাহাদত হোসেন হাবিব, মো. নাজমুল হক, শাহরিয়ার আলম বিপুল, মো. আল আমিন ও মো. মিলন হোসেনসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী। অনুষ্ঠানে নেতারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫ | সময়: ৩:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ