বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন চাষী সমৃদ্ধ কৃষি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি কীটনাশক কোম্পানীর আর্থিক সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) নাজমুল হক প্রমুখ।
এ সময় অবসরপ্রাপ্ত মেজর জামাল হায়দার নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি উল্লেখ করেন ভেজাল ও নকল কৃষি উপকরণের কারণে বছরে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।