বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যে যেভাবে পারে চলার চেষ্টা করছে। নিত্যপন্যের আকাশচুম্বী মূল্যের কারলে মাুণ দিশেহারা হয়ে পড়েছে। এক শ্রেণি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করছে। সেইসাথে বেড়েছ খন, জখম, চুরি, ছিনতাই। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নাই। রাজশাহী মহানগর ২নং ওয়ার্ডেও হড়গ্রাম গোরস্থান পাড়ার ঈদগাহ মাঠে বিএনপি নেতা আতাউর হোসেন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন।
তিনি বলেন, পতিত সরকার তার নিজের ক্ষমতা ধরে রাখতে জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। শুধু তাই নয় হাজার ছাত্র-জনতাকে পঙ্গু কলে ফেলেছে। যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা এবং যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করে তিনি বলেন, বিএনপি সতের বছর ধরে আন্দোলন করছে। সেই আন্দোলন এখনো শেষ হয়নি। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত গণতন্ত্র পুণরুদ্ধারের জন্য আন্দোলন করে যেতে হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষনা করার জন্য দাবী জানান তিনি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শহীদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ভূঁইয়া, রাজপাড়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম মিঠু, ২নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক আব্দুল মতিন, বিএনপি নেতা শহিদুল ইসলাম টিটু, জামাল উদ্দিন, নয়ন, মুকুল শেখ ও আমিনুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।