, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারাঃ রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীর অর্থ দন্ডাদেশ প্রদানকরা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দোকান গুলোর সামনে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন দোকানীর জরিমানা করা হয়।
এছাড়া ও রমজান মাস উপলক্ষ্যে কোন ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে জিনিস পত্র বিি করছে কিনা তা তদারকি করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম।
অপর দিকে ভবানীগঞ্জ বাজারের কলেজ মোড়, জিরো পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় রাস্তারওপরে অবৈধ ভাবে দখল করে রাখা দোকান গুলো সরিয়ে দেয়া হয়েছে। রাস্তার উপরে পার্কিং করে রাখা যত্রতত্র বিভিন্ন যানবাহন সরিয়ে যানজট মুক্ত করে দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে ভবানীগঞ্জ বাজার যানজট মুক্ত করার উদ্যোগ গ্রহন করায় ভ্রাম্যমান আদালত কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম।