রাজশাহী সিটি হাট ও বিষপুর ফেরিঘাট চড়ামুল্যে ইজারা দেয়ায় বিপদে সাধারণ জনগণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটিহাট ও বিষপুর ফেরিঘাট অতিতের চেয়ে সব থেকে বেশীমূল্যে ইজারা দেয়ার অভিযোগ উঠেছে। এর ফলে সাধারণ জনগণ বিপদে পড়বে বলে গুঞ্জন উঠেছে। নাম প্রকাশ না শর্তে ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতারা বলছেন, চলছে রমজান মাস। এ মাসে মাংশের চাহিদা বেড়ে যায় এছাড়া সামনে রয়েছে ঈদুল আযহা। এই ঈদে কোরবানীর পশুর ব্যাপক চাহিদা বেড়ে যায়। কিন্তু ইজারার মূল্য অধিকহারে বৃদ্ধি পাওয়ায় এবার গবাদী পশুর মুল্য আরো বৃদ্ধি পাবে বলে জানান তারা।
তারা আরো বলেন, এমনিতে সাধারণ মানুষ মাসে এক কেজি গরুর গোস্ত ক্রয় করে খেতে হিমসিম খাচ্ছে। সেখানে এই ইজারা গোদের উপরে বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে বলে জানান তারা। তারা বলেন, ফেরীঘাটেরও ইজারা মূল্য বৃদ্ধি পাওয়ার এপার ও ওপারের মানুষ পড়েছেন বিড়ম্বনার। তাদের বেশী অর্থ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন। সাধারণ জনগণ সিটি হাট ও বিষপুর ফেরিঘাট এর ইজারা মূল্য দ্রুত কমিয়ে সাধারণ জনগণকে বাঁচানোর দাবী জানান।
উল্লেখ্য রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্গত আমীরপুর ফেরিঘাট ও বিষপুর ফেরিঘাট ইজারা দেয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। ১৪৩২ বঙ্গাব্দের ১লা বৈশাখ হতে ১০ চৈত্র পর্যন্ত এক বছর মেয়াদি অস্থায়ীভাবে ইজারা প্রদানের জন্মগত পেশাদার পার্টনীর নিকট হতে সরকার কর্তৃক আরোপিত শর্ত সম্মলিত/সিডিউল ফরমে দরপত্র আহ্বান করা হয়।


প্রকাশিত: মার্চ ৩, ২০২৫ | সময়: ৭:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর