পবায় সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: পবায় সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। সোমবার সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও অত্র বিদ্যালয়ের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. কাউসার আলী।
বিশেষ অতিথি ছিলেন নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোকেশনাল) বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল হান্নান চৌধুরী, বিএনপি নেতা মোর্তুজা আলী, পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সহসভাপতি সরকার দুুলাল মাহবুুব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিজা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক হোসনেআরা খাতুন, শিল্পী আক্তার, শাবানা খাতুনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ | সময়: ৬:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর