সর্বশেষ সংবাদ :

বানেশ্বরে চুলার আ*গু*নে বসতবাড়ি পু/ড়ে ছাই

স্টাফ রিপোর্টার পুঠিয়া:

বানেশ্বরে চুলার আ*গু*নে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবাড়ি। সোমবার (২৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়ায় এলাকার মোঃ মহিদুল ইসলামের রান্নাঘরে চুলার আ*গু*নে থেকে এ ঘটনা ঘটে। তবে আ*গু*নে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মহিদুল ইসলামের স্ত্রী সকালে রান্নাঘরে খরির চুলাতে সকালের খাবার তৈরি করে বাহিরে অবস্থান করেন। পরবর্তীতে রান্নাঘরে চুলার আ*গু*নে পাশে থাকা শুকনো পাতা ও খরিতে আ*গু*ন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়তে পড়লেও আ*গু*নে পুড়ে যায় সব আসবাবপত্র। খবর পেয়ে পুঠিয়া ফায়ারসার্ভিসের কর্মীরা আ*গু*ন নিয়ন্ত্রণে আনে। এতে রান্নাঘর সহ শয়ন ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।

 

 

ওই বাড়ির মালিক মোঃ মহিদুল ইসলামের জানান, পরিবার নিয়ে এই বাড়িতে বসবাস করে আসছিলাম। হঠাৎ আ*গু*নে সব পুড়ে গেলো। জামাকাপড়ও বের করতে পারি নাই। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। মালামাল পুড়ে গেলেও কেউ আ*হ*ত হয়নি।

সানশাইন/মেহেদী /রাজ


প্রকাশিত: February 24, 2025 | সময়: 8:57 pm | Daily Sunshine