নিখোঁজ বাক প্রতিবন্ধী হালিমার সন্ধান চায় পরিবার

প্রেস বিজ্ঞপ্তি: হালিমা (৫৪) বাক প্রতিবন্ধী বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ০৫টার দিকে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন ১৬নং ওয়ার্ড বখতিয়ারাবাদ (মালদাহ কলোনী) নিজ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছেন। উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি। শারিরিক গঠন হালকা পাতলা, বর্ণে শ্যামলা ও পরনে ছিল রঙ্গিন ওড়না, জামা ও পাজামা।
এ বিষয়ে তার ভাই, বোন ও আত্মীয়স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেছে। তবে তার সন্ধান পাননি। যদি কোনো সহৃদয় ব্যক্তি বাক প্রতিবন্ধী (বোবা) হালিমার সন্ধান পেয়ে থাকেন তবে ০১৭৪০-৯০১৪৯০, ০১৩১৯-৯৭০০০৮, ০১৭২২-০২৯৯৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | সময়: ৭:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ