সর্বশেষ সংবাদ :

নাচোলের সাবেক পৌর মেয়র ও সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁন এবং নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মশিউর রহমান বাবুকে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।
রবিবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম আওয়ামীলীগের এই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের গত ২০ অক্টোবর নাচোলের ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামের বিএনপি নেতা এস্তাব আলী বাদী হয়ে ২৬জন আ,লীগ নেতার নাম উল্লেখ করে নাচোল থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।
এ মামলায় নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝাল খাঁন ও সাবেক ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবুকে আটক করে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন নাচোল থানা পুলিশ।


প্রকাশিত: December 18, 2024 | সময়: 5:18 am | সুমন শেখ

আরও খবর