, , ।
শহীদ জিয়া স্মৃতি সংসদ নওহাটা পৌরসভা ও পবা উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শরিফুল হক ও যুগ্ম আহবায়ক (দপ্তর) নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি থেকে জানা শহীদ জিয়া স্মৃতি সংসদ নওহাটা পৌরসভায় শফিকুর রহমান রয়েলকে আহবায়ক ও
মোহাম্মাদ আলী জিন্নাহকে সদস্য সচিব করে ১৭ সদস্যের এবং পবা উপজেলায় সিরাজুল ইসলামকে আহবায়ক ও মো. সোহেলকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়। নওহাটা পৌরসভায় আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম ও মো: সোহেল রানা, সদস্য জনাবর রহমান বিপুল, ইলিয়াস হোসেন, ইয়াসীন আলী, সাইদুর রহমান, আশরাফ আলী, কাজিম উদ্দীন, বাপ্পী হোসেন, গোলাম রাব্বানী, সুজন আলী, সাজ্জাদ হোসেন, আব্দুল হামিদ, হেফাজ উদ্দীন ও এবাদুর রহমান।
পবা উপজেলা আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. আলাউদ্দিন খান হিটু, সদস্য আজমল রহমান মধু, হাসিবুর রহমান, মো. মিঠুন আলী, মকসেদ হোসেন, আব্দুল খালেক, সাজ্জাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মামুন অর রশিদ, আজমত আলী ও মো. আতিকুল ইসলাম ।