সর্বশেষ সংবাদ :

অবৈধ অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

হিলি প্রতিনিধি:

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের হিলি সীমান্তে আব্দুর রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সীমান্ত পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই যুবক। এসময় বিজিবির একটি টহল তাকে আটক করে।

 

পরে হিলি সিপি বিজিবি ক্যাম্পে নিয়ে তাকে জিজ্ঞেসাবাদ করা হলে প্রাথমিকভাবে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত ১০টার দিকে হাকিমপুর থানায় অনুপ্রবেশের দায়ে মামলা করে সোপর্দ করা হয়।

 

আটককৃত আব্দুর রহমান (৩৫) ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

 

বিজিবি হিলি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, আজ বিকেলে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আব্দুর রহমানকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের করে থানা পুলিশের কাছে সোর্পদ করি।


প্রকাশিত: December 5, 2024 | সময়: 12:54 pm | Daily Sunshine