বাঘা ও মোহনপুরে ব্র্যাক সার্ভিস ম্যাপিং ও শেয়ারিং সভা

স্টাফ রিপোর্টার বাঘা, ও মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামের আওতায় গার্লস সার্ভিস ম্যাপিং শেয়ারিং নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক তাদের এ্যায়ারনেস অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় নবাগত নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্র্যাকের অগ্নি প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান, ব্র্যাক রোড় সেফ্টি প্রকল্পের কর্মকর্তা তৌহিদুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জহুরুল ইসলাম, কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, ব্র্যাকের সহকারি প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, স্থানীয় গণমাধ্যম কর্মী, ইউপি সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ ৫টি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক- শিক্ষার্থী।
সভায় সার্ভিস ম্যাপিং এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। তবে অগ্নি প্রকল্পটি মূলত রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া এলাকার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের জনপ্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা সহ, গনপরিবহন, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গনসচেতনতা তৈরি, রিপোটিং ও প্রতিকার আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে বলে উল্লেখ করা হয়।

এদিকে, রাজশাহী করসপন্ডেন্ট রাজশাহীর মোহনপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাকের অগ্নি-অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ শেয়ারিং সভার আয়োজন করে।
প্রকল্পটি মোহনপুর উপজেলায় স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে হয়রানি ও জেন্ডার যৌনভিত্তিক প্রতিরোধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা, স্কুল পর্যায়ে যৌন হয়রানি কমিটি গঠন ও সক্রিয় করা, ফলোআপ সভা, কমিউনিটি পর্যায়ে অভিভাবক সভা ও টি -স্টল মিটিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, আইনের প্রয়োগ, জরুরী সেবা ও নিরাপদ কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। সভা পরিচালনা ও প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান পারভেজ। শুভেচ্ছা বক্তব্য টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন, মিরাজুল ইসলাম ও নাহিদা সুলতানা খাতুনসহ অন্যরা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, বিএনপি আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, সিএসও মেম্বার, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক।
উক্ত সভায় সকলের উন্মুক্ত আলোচনা শেষে সভাপতির সমাপনী ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সার্ভিস ম্যাপিং ও শেয়ারিং সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪ | সময়: ৭:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ