বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
সোমবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সদর উপজেলা মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর।
সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল ইমরান, সহকারী পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্মেন্ট নুরুল ইসলাম।
মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ৪০জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন। আগামী ১০ডিসেম্বর এ প্রশিক্ষণ শেষ হবে।