বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী-সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের পৃথক সময়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মৃধা, কিশমত গনকৈড় ইউনিয়নের আড়ইল ওয়ার্ড যুবলীগের সভাপতি জেকের আলী (৪২), সাধারণ সম্পাদক সাজাহান আলী (৪০), একই ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি টুটুল হোসেন (৩২)।
এছাড়াও চেক জালিয়াতি মামলায় পরোয়ানাভূক্ত অপর দুই আসামি হলেন, জয়কৃঞ্চপুর গ্রামের আব্দুল গাফফার (৩৫) ও ভবানীপাড়া গ্রামের ফেরদৌসী খানম হাসি (৩৮)।
জানা গেছে, এর আগে গত ৩ সেপ্টেম্বর বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার ঘটনায় থানায় মামলাটি দায়ের করে উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, গ্রেপ্তারকৃতরা এজাহার নামীয় ও পরোয়ানাভুক্ত আসামী হওয়ায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।