বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নগরীর লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির নয়া কমিটির সদস্যরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর সাথে সৌজান্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান। রোববার লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপনের নেতৃত্বে তারা এই সাক্ষাত ও শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির নয়া সভাপতি রাকিবুল হাসান রাজিব, সাধারণ সম্পাদক আব্দুর হাকিম, সহ-সাধারণ সম্পাদক বাইতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী তুহিন, দপ্তর সম্পাদক সজিব ইসলাম, প্রচার সম্পাদক মিনাল আহমেদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রানা, ক্রীড়া সম্পাদক ইস্তিয়ার পারভেজ, সহ-সাধারণ সম্পাদক বাইতুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক লিখনসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় ব্যবসায়ীক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা করতে পারেন সেদিকে বিশেষ নজর রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।