বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ২নং মাধনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহানুর ইসলাম নাসিরকে (৪৮) পুলিশ গ্রেফতার করেছে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাধনগর এলাকা থেকে নাসিরকে আটক করা হয়েছে। নাসির নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকার ইয়াদ আলী মৃধার ছেলে।
নলডাঙ্গার কাজীপুর দিয়ার এলাকার মৃত একেন আলীর ছেলে আব্দুর রহিম শেখ (৪৬) বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
মামলাসূত্রে জানাযায়, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর ত্রিমহনী বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী নাটোর জেলা বিএনপির নেত্রী ছাবিনা ইয়াসমিন ছবির গাড়ি বহরে হামলা, হত্যার উদ্দেশ্যে মারপিট, চাঁদাবাজি, জখম, ক্ষতি সাধন ও হুকুমের অভিযোগ রয়েছে। এই মামলায় নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শরিফুল ইসলাম রমজান সহ মোট ৭৩ জনকে আসামি করা হয়েছে।