সর্বশেষ সংবাদ :

গুলশান-২ এর একটি চায়ের দোকান থেকে ২ জনের গলাকাটা লাশ উদ্ধার

সানশাইন ডেস্ক: রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে দুই জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছে পুলিশ।

 

 

নিহতদের মধ্যে একজন ৮০ বছরের বৃদ্ধ। এই বৃদ্ধের নাম মো. রফিক; তার বাড়ি বরিশাল জেলার দবদবিয়া গ্রামে। ও আরেকজন ১৬ বছরের তরুণ। এই তরুণের নাম মো. সাব্বির, তার বাড়ি ময়মনসিংহের গরীপুর জেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

 

 

পুলিশ বলছেন, মরদেহ গুলোয় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


প্রকাশিত: September 28, 2024 | সময়: 1:30 pm | Daily Sunshine