সর্বশেষ সংবাদ :

নেপালে বাস দুর্ঘটনায় ভারতীয় ৪১ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের তানাহুন জেলায় ভারতীয় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়ে নিহত হয়েছে ৪১ জন। এবং আহত হয়েছেন ১২ জন।

 

স্থানীয় সময় গত শুক্রবার (২৩ আগস্ট) এই দুর্ঘটনায় নিশ্চিত করেছেন মহারাষ্ট্র অঙ্গরাজ্যের সরকারের মন্ত্রী গিরীশ মহাজন।

 

গিরীশ মহাজনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নেপালের তানাহুন জেলায় ভারতীয় পর্যটকবাহী একটি বাস রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মারসিয়াংদি নদীতে পড়ে যায়।

 

গিরীশ মহাজন সংবাদ সম্মেলনে বলেন, নদী থেকে এখন পর্যন্ত ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এবং ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে যাত্রীদের সবাই ভারতীয় নাগরিক এবং অধিকাংশই মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

 

 

নেপালের সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উদ্ধার হওয়া লাশ গুলো দেশে ফিরিয়ে আনতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ শিগগিরই নেপালে রওনা দেবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ড।#

সানশাইন/ আর এক্স

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ | Daily Sunshine