, , ।
আগামী বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়-সূচি অনুযায়ী অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস স্বাভাবিক সময়-সূচিতে অর্থাৎ সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সরকার সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। এবং একই সঙ্গে কারফিউ জারি করা হয়। এর সাথে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে কারফিউ শিথিল করা হয়। চালু করা হয় অফিস-আদালত।
আর চলতি সপ্তাহের গত রোববার থেকে অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় জানালেন সরকারি-বেসরকারি অফিস বুধবার (৩১ জুলাই) থেকে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে।