সর্বশেষ সংবাদ :

বাঘায় মানববন্ধনে হামলার শিকার বাবুলের মৃত্যু,এলাকায় বিক্ষোভ

নুরুজ্জামান,বাঘা :

রাজশাহীর বাঘায় মানববন্ধনে হামলার শিকার আহত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল মারা গেছেন। বুধবার (২৬ জুন) বিকেল ৪ টায় রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আশরাফুল ইসলাম বাবুল উপজেলার গাওপাড়া গ্রামের আমির হোসেন আমুর ছেলে। তাঁর মৃত্যুর খবর পেয়ে বাঘায় খুনিদের বিচার চেয়ে বিক্ষোভ শুরু করেছেন উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ।

 

 

আশরাফুল ইসলাম বাবুল মৃতের ঘটনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মিরা –  প্রতিনিধি

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার (২২ জুন) বাঘার পৌর মেয়র আক্কাস আলীর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারী কর্মকান্ডের প্রতিবাদে সকাল ১০টায় বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে ঠিক একই সময়ে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আধিপত্য বিস্তার ও অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেন আক্কাস আলী ও তার সমার্থকরা।

 

ঐদিন উপজেলা চত্বরের সামনে মানববন্ধনে দাঁড়ানোর ১০ থেকে ১৫ মিনিটের মাথায় বাঘা পৌর সভার মেয়র আক্কাস আলী, তার ভাগনা পাকুড়িয়া (ইউপি চেয়ারম্যান) মেরাজুল ইসলাম মেরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস ও সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম মুক্তার নেতৃত্বে প্রায় অর্ধশত ক্যাডার বাহিনী-সহ আরো অনেকে দেশীয় ধারালো অস্ত্র, লোহার পাইপ, ইট এবং পাথরের টুকরা নিয়ে ঐ মানববন্ধনের হামলা চালায়। এ ঘটনায় আশরাফুল ইসলাম বাবুল সহ একই গ্রুপের ২০ জন আহত হয়। আপর দিকে আক্কাছ গ্রুপের আহত হয় পাঁচ জন। এদের মধ্যে আশরাফুল ইসলাম বাবুলকে রামেক হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। ভর্তির তিনদিন পর বুধবার বিকেলে মারা যান তিনি।

 

 

 

 

 

এদিকে আশরাফুল ইসলাম বাবুল মারা যাবার খবর পেয়ে বুধবার বিকেল উপজেলা আ’লীগ তাদের দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় ব্যারিকেট দিয়ে মেয়র আক্কাছ আলী সহ খুনিদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও টায়ের জ্বালিয়ে দিয়েছেন। তাদের একটাই দাবি ,আক্কাছ আলীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এলাকায় পরিস্তিতি থম-থমে অবস্থা বিরাজ করছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, শনিবার মানববন্ধনে হামলার ঘটনায় দ্রুত বিচার আাইনে মামলা হয়েছে। আমরা ইতোমধ্যে ৭ জনকে গ্রেফতার করেছি। অন্য আসামীদের গ্রেফতাদের চেষ্টা চলছে।

সানশাইন / শামি


প্রকাশিত: June 26, 2024 | সময়: 6:26 pm | Daily Sunshine