সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে ৫ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মাসুমা খাতুন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মুখ, গলায় রশি বাঁধা অবস্থায় পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেছে। রবিবার ২৩ জুন রাত ৮.১৫ টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর মধ্যপাড়া গ্রামের গ্রাম্য ডাক্তার আশরাফুল ইসলামের বাড়ীর পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গয়েশপুর গ্রামের ইমদাদুল হকের মেয়ে মাসুমা খাতুন গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। রবিবার বেলা ৫টার দিকে মাঠে ছাগল বেঁধে মায়ের সাথে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়।
থানায় এজাহার সূত্রে ও মাসুমার বাবা এমদাদুল হক জানা যায়, মাসুমা ঐ দিন প্রাইভেট পড়ে বাড়ী আসলে আমার স্ত্রী রুবিনা বেগম মেয়ে মাসুমাকে সাথে নিয়ে মাঠে যায় ছাগল বাঁধতে। ছাগল বেঁধে বাড়ী আসার পথে একই গ্রামের পরি খামারুর ছেলে আমিরুল ইসলামের বাড়ীর পাশে আসলে বাড়ীর ভেতর থেকে ডাকার কথা বলে মাসুমা আমিরুলের বাড়ীর ভেতর যায়। আমার স্ত্রী রুবিনা সাথে সাথে ঐ বাড়ীর ভেতরে যাওয়ার চেষ্টা করলে বাড়ীর ভেতর থেকে দরজা বন্ধ থাকায় আমার স্ত্রী বাড়ীর ভেতর যেতে পারে নাই।
কয়েকবার বাড়ীর ভেতর যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় সে আমাকে ফোনে জানায়। আমি বাড়ী আসাতে রাত ৮টা বেজে যায়। এসে খোঁজা-খুঁজির করতে করতে রাত ৮.১৫ টায় আমার বড় ভাই শরিফ ও আমার চাচাতো ভাই তসলিম উদ্দিন গ্রাম্য ডাক্তার আশরাফুল ইসলামের বাড়ীর পাশের জঙ্গলের মধ্যে আমার মেয়ে মাসুমার মুখ, গলায় রশি বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গুজিশহর বাজারে মাইনুল ইসলামের চেম্বারে নিয়ে আসলে মাইনুল ইসলাম মাসুমাকে মৃত ঘোষণা করে।
সাথে সাথে আমার ভাই ও গ্রামের কিছু ব্যক্তি আমাদের সন্দেহ আমিরুল ইসলামকে নজরদারীতে রাখি এবং পুলিশকে সংবাদ দিলে পুলিশ মেয়েকে তাদের হেফাজতে নেয়। আমিরুল ইসলামের সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্ব কিছুদিন যাবত চলে আসছে।
পুলিশ আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে আমিরুল বলেন, আমাদের বাড়ীতে কেউ না থাকার সুযোগ কে বা কারা মাসুমাকে মুখ ও গলায় রশি বেঁধে মেরে আশরাফুল ইসলামের বাড়ীর পাশের জঙ্গলে ফেলে রেখে যায়।
থানার ওসি (তদন্ত) কওছার আলম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রকাশিত: June 25, 2024 | সময়: 5:03 am | সুমন শেখ

আরও খবর