গৈল্পিকের গল্প পাঠের আসর ১৪ জুন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গল্প পাঠের আয়োজন করেছে ছোটকাগজ গৈল্পিক। ১৪ জুন শুক্রবার বিকেল ৫টায় রাজশাহী কলেজের স্বাধীনতা চত্বরে এ আসর বসবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
গৈল্পিক সম্পাদক আব্দুল্লাহ আল বাকী জানান, প্রতিমাসেই আমরা গল্প পাঠের আসর বসাই। এ আসরে পঠিত হবে কথাসাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্পটি। আগ্রহীদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাই। রাজশাহী থেকে প্রকাশিত গল্প বিষয়ক ছোটকাগজ গৈল্পিক প্রতি মাসেই গল্প পাঠের আয়োজন করে।


প্রকাশিত: জুন ১৩, ২০২৪ | সময়: ৬:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর