, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ঘরে থাকা গর্তে মাটি দিতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে বিথি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত বিথি খাতুন উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশীফতেবপুর এলাকার কৃষক জহরুল ইসলামের স্ত্রী।
বিথির নিকট আত্মীয় জাহিদুল ইসলাম স্বপন বলেন, জহরুলের ১০ বছর বয়সের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে। সাপের কামড়ে তার মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। অনেক চেষ্ঠা করেও তাকে বাঁচানো যায়নি।
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক যগলু শিকদার জানান, সকাল ৯টার দিকে ওই গৃহবধূ ঘরের গর্তে মাটি দিতে য়ায়। এ সময় গর্তে থাকা বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার দুপুর সাড়ে ১২ টায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সৃত্রে জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় ঘরে গর্তে মাটি দিতে গিয়ে গর্তে থাকা বিষধর একটি সাপ তাঁকে পরপর দুটি কামড় দেয়। সাপের কামড়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের স্বজন ও স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে প্রথমে বাঘা ও পরে রাজশাহী হাসপাতালে ভতি করেন। রাজশাহী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসাসক কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, দুপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে বিথির স্বামী জহরুল ইসলাম বাঘা থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করবেন বলে আমাকে জানিয়েছেন।