সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে নিহত ১

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ট্রাক্টর উল্টে একজন নিহত হয়েছে। সোমবার দুপুরে রহনপুর-গোমস্তাপুর সড়কের নিমতলা মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, একটি চলন্ত ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে একজন গুরুতর আহত হয়। গুরুত্বর আহত আশিককে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি নাচোল উপজেলার ফুলকুঁড়ি পাহাড়পুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।


প্রকাশিত: March 19, 2024 | সময়: 5:18 am | সুমন শেখ

আরও খবর