সর্বশেষ সংবাদ :

সাংসদ আসাদকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদকে পবা ও মোহনপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সিটি হাট সংলগ্ন রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা হয়।

রাজশাহী জেলা ও পবা উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের নেতৃত্বে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নতুন সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদকে ফুলেল শুভেচ্ছো দেন। এসময় পবা ও মোহনপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ আরো অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 


প্রকাশিত: January 16, 2024 | সময়: 8:41 pm | Daily Sunshine

আরও খবর