বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় ১৩৫ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে রাজশাহী র্যাব-৫। এ সময় গাঁজা পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আজ বুধবার (১০ জানুয়ারি) ভোরে মান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুল শুকুর (২৮)। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামের বাসিন্দা এবং ওই কাভার্ডভ্যানের চালক। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বণী গ্রামে বলে জানা গেছে। বুধবার দুপুরে র্যাব-৫ থেকে পাওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানশাইন/সোহরাব