সর্বশেষ সংবাদ :

পুত্রবধূর ওপর ক্ষুব্ধ শ্বাশুড়ির আত্মহত্যা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূর প্রতি অভিমানে আছিয়া বেগম (৫৫) নামে এক মহিলা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের নওশাদ আলীর স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে পুত্রবধু জলি খাতুনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আছিয়া বেগমের ঝগড়া হয়। পরে ছেলে শাহিন বাড়িতে এলে সব শুনে সেও মাকেই দোষারোপ করেন। এতে অভিমানে রাতে ভাত না খেয়েই আছিয়া বেগম ঘুমিয়ে পড়েন।
সকালে শাহিন তার কর্মস্থলে চলে গেলেও আছিয়া বেগম ঘর থেকে বের না হওয়ায় পুত্রবধূ তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, পুত্রবধূর সাথে ঝগড়ার জের ধরেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় তার ছেলে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


প্রকাশিত: July 31, 2023 | সময়: 6:22 am | সুমন শেখ

আরও খবর