সর্বশেষ সংবাদ :

পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৯ বছর বয়সী আলিও নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে আইনে প্রক্রিয়া শেষে নিহতের পারিবারে লাশটি হস্তান্তর করা হয়েছে। আলিও উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, উপজেলার সদর ইউনিয়নের নূরানী মাদ্রাসায় পড়াশোনা করেন শিশু আলিও। শুক্রবার বেলা ১১ টায় খেলা করতে গিয়ে ওই মাদ্রাসার পুকুরে পরে যায়।
এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর সেখানে পুলিশ পরিদর্শন করে। এরপর আইনে প্রক্রিয়া শেষে নিহতের পরিবারে লাশটি হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: May 20, 2023 | সময়: 5:19 am | সুমন শেখ

আরও খবর