বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি ঃ
উৎসবমুখর পরিবেশে নওগাঁর মহাদেবপুরে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ওয়েব ফাউন্ডেশন নেটওয়ার্ক কমিটি মহাদেবপুর শাখার বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক লিয়াকত আলী বাবলু এর সভাপতিত্বে এবং ওয়েব ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্বায়ক ম্যানিয়েল টুডু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থার্ড জেন্ডার কাজলী, হাজী ধনেজ উদ্দিন এর প্রধান শিক্ষক ইমন, সায়েন্স একাডেমির সহকারী শিক্ষক বিলাস মন্ডল, কৃষ্ণগোপালপুর উচ্চ বিদ্যালয় সীমা মজুমদার, ইউপি সদস্য মাসুদ রানা, ইউপি সদস্য সাহিদা বেগম, সম্পা আক্তার প্রমুখ। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন প্রদক্ষিন করে।
সানশাইন / শামি