, , ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের(২২) মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটের মহানন্দা ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটের রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে রহনপুর কলেজ মোড়স্থ রেললাইনে মাথা কেটে এ দূর্ঘটনা ঘটে । মৃত ওই যুবকের লাশের ১০ ফিট দূরে একটি মোবাইল পাওয়া গেছে। তবে ওই যুবকের নাম পরিচয় সকাল ৯ টা পর্যন্ত জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, আমি মাথা কাটা লাশটা এসে দেখে ধারণা করছি এটা বাইরে থেকে মেরে ফেলে এখানে রেখে গেছে। কারণ ইতিপূর্বে আমি ট্রেনে কেটে মারা যাওয়ার অনেক ঘটনা দেখেছি। তাতে আমার কিছুটা হলেও ধারণা আছে। আর এই ছেলেটার রক্ত তেমন নেই। তারপর তার দেহ থেকে মোবাইলটা অনেক দূরে পড়েছিল এবং তার পায়ে স্যান্ডেল পরা রয়েছে। এছাড়াও তার হাত দুটি সমষ্টিবদ্ধ ভাবে আছে। এ থেকে ধারণা করছি এটা হত্যা হতে পারে।
রহনপুর রেলওয়ে পুলিশের (এএসআই) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন,ট্রেনে মাথা কেটে এক যুবকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আমনুরা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা রহনপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট শেষে আইনানুগ ব্যবস্থা নিবে।
সানশাইন / শামি