সর্বশেষ সংবাদ :

রংপুর সিটিতে আ.লীগের মনোনয়ন পেলেন ডালিয়া

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে আইনজীবী হোসনে আরা লুৎফা ডালিয়াকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বুধবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন । রসিক নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ৯ ডিসেম্বর। আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে।

 

রংপুর সিটি করপোরেশনের আয়তন ২০৫ দশমিক ৭০ বর্গকিলোমিটার, ভোটারের সংখ্যা প্রায় তিন লাখ ৫৮ হাজার। ২০১২ সালের ২৮ জুন এ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সানশাইন/তারেক

 

 


প্রকাশিত: November 23, 2022 | সময়: 5:32 pm | Daily Sunshine

আরও খবর