সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে সিএনজি-ভ্যানের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজাশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিসমত মাড়িয়া গ্রামে সিএনজি ও অটোভ্যানের সংঘর্ষে মামুন মৃধা (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় আরও দুই জন আহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, কিসমত মাড়িয়া বাবু মাষ্টারের বাড়ির পার্শে রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মাড়িয়া মৃধাপাড়া গ্রামের আঃ খালেকের ছেলে। আহতরা হলেন মাড়িয়া মৃধাপাড়া গ্রামের গফুর আলীর স্ত্রী মেরিনা খাতুন (৪০), ভ্যান চালক ইসমাঈল হোসেন (৫৫)
ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: October 24, 2022 | সময়: 5:17 am | সুমন শেখ

আরও খবর