সর্বশেষ সংবাদ :

সান্তাহারে গাঁজাসহ নারী গ্রেফতার

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৫০ গ্রাম গাঁজাসহ ফাতেমা বেগম (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফাতেমা ওই এলাকার রাহায়ন মন্ডলের স্ত্রী। এ ঘটনায় এদিন সন্ধ্যায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম।
আরিফুল ইসলাম জানায়, মঙ্গলবার পৌর শহরের ইয়ার্ড কলোনী বটতলা মোড় এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ফাতেমা বেগম। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি করে তার বহন করা একটি ব্যাগে বিশেষ কায়দায় লুকানো ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফাতেমার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: February 10, 2022 | সময়: 6:09 am | সুমন শেখ

আরও খবর