, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত রত্না খাতুন (৩৩) রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। বর্তমানে হাসপাতালে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রত্না খাতুন গত ১০ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ৫২ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্যমতে, তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু এনসেফালাইটিসে আক্রান্ত ছিলেন।