সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রাম উপজেলা সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা সৈনিক লীগের সভাপতি ইসাহাক আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার আহম্মেদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ইসাহাক আলী উপজেলার কায়েমকোলা গ্রামের মৃত আকছেদ আলী মোল্লার ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ৭:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর