বাগমারায় মহিলা আওয়ামী লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভবানীগঞ্জ নিউ মার্কেটে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘মৌ লেডিস কর্নার’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে তাঁর বিরুদ্ধে বাগমারা থানায় কোনো মামলা নেই বলে জানা গেছে। বেবিকে গ্রেপ্তারের বিষয়টি নিশিতা করেছেন বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম। তিনি জানান এর আগে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনায় সন্দেহ ভাজন হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬ | সময়: ৪:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ