, , ।
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃষি প্রকল্পের আওতায় চলতি মৌসুমের আখ কাটা শুরু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের পূর্বপ্রান্তের কৃষি মাঠে আখ কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ যৌথভাবে আখ কাটা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২৪ একর জমিতে আখ চাষ করা হয়েছে। উৎপাদিত আখ রাজশাহী চিনিকলে সরবরাহ করা হচ্ছে।
কামরুজ্জামান
রাজশাহী বিশ্ববিদ্যালয়