সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় গার্ল গাইডস এসোসিয়েশনের দীক্ষা দান কর্মসূচি পালিত

ইমাম হোসেন, সানশাইন:

পুঠিয়ায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে গাইড, হলদে পাখি ও রেঞ্জারদের দীক্ষা দান কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) পুঠিয়া রাজবাড়ি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে পরিচালনা করেন পুঠিয়া উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের

অনুষ্ঠানে গাইড, হলদে পাখি ও রেঞ্জারদের আনুষ্ঠানিক ভাবে প্রায় পাঁচশত জন কে দীক্ষা প্রদান করা হয়। পরে দীক্ষাপ্রাপ্ত সদস্যরা শপথ গ্রহণ করেন। পাশাপাশি দীক্ষা প্রাপ্ত সবাইকে ব্যাস প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, গার্ল গাইডস্ আন্দোলন কিশোরী ও তরুণীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস, দেশপ্রেম ও মানবসেবায় উদ্বুদ্ধ করে। দীক্ষাপ্রাপ্ত সদস্যরা আগামী দিনে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার প্রসনজিৎ সাহা বলেন, গার্ল গাইডসের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ অর্জন করে। তিনি দীক্ষাপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় এসোসিয়েশন, বাংলাদেশ গার্ল গাইডস্, পুঠিয়া উপজেলা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা গার্ল গার্লস অ্যাসোসিয়েশনের কমিশনার সাবরীন শারমিন বনি।

ইমাম / শামি


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ৩:৫১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর